শুধু
মুখে পানি ছিটানো নয়;
সঠিক ফেস মিস্ট ত্বকে
তাৎক্ষণিক স্বস্তি দেয়, মেকআপ সতেজ
রাখে, আবার স্কিনকেয়ার রুটিনেও
হতে পারে কার্যকর একটি
ধাপ। লিখেছেন ফারিয়া আলম
গরমে
হাঁটতে হাঁটতে হঠাৎ মুখে ক্লান্তি
জেঁকে বসে? অফিসের শীতাতপ
নিয়ন্ত্রিত ঘরে কয়েক ঘণ্টা
কাটানোর পর ত্বকে অস্বস্তিকর
টানটান অনুভূত হয়? দীর্ঘ ভ্রমণ
শেষে আয়নায় তাকালে মনে হয়, মুখের
সব উজ্জ্বলতা কোথায় যেন হারিয়ে গেছে?
এমন সময়ে ব্যাগ থেকে
ছোট্ট একটি বোতল বের
করে মুখে দু-তিনবার
স্প্রে করতেই যেন ত্বক একটু
প্রাণ ফিরে পায়। এই
স...