চট্টগ্রামের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ২৯ বছরে পদার্পণ উপলক্ষে 'প্রতীক্ষা অন্তহীন' নাটকের মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দুদিনের এই অনুষ্ঠান চলছে। আজ শনিবারও নাটকটির মঞ্চায়ন হবে।
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে লেবাননের নাট্যকার ওয়াজদী মৌয়াদের বিখ্যাত দুটি নাটকের বাংলা অনুবাদ ‘খোঁজ’ ও ‘দগ্ধা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই দুটি অনুবাদ করেছেন অসীম দাশ, কমল বড়ুয়া ও ভার্ণিকা অন্বেষা দাশ।আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও প...