দীর্ঘ পাঁচ বছরের জমি জটিলতা, পরিবেশগত আপত্তি ও প্রশাসনিক প্রক্রিয়ার বাধা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প।আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার উপহার হিসেবে প্রায় ৮৮ কোটি টাকা (৬ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে নির্মিতব্য আধুনিক ফুটবল টেকনিক্যাল সেন্টারের জন্য কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ১৫ দশমিক ২০ একর খাস জমি বরাদ্দের প্রক্রিয়া শেষ হয়েছে।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানিয়েছে, রামুর স্বপ্নতরী বিনোদন কেন্দ্রসংলগ্ন মহাসড়কের...