২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের সামনে তিনটি বিকল্প খোলা রয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ায় আয়োজিত আসিয়ান কাপে খেলার প্রস্তাবটি বেশ লোভনীয়। এ ছাড়া ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন অথবা কিরগিজস্তানে সফর করার সম্ভাবনা নিয়েও ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে ঘরোয়া ফুটবলের অনিশ্চিত সূচি ও ক্লাবগুলোর প্রস্তুতির অভাব জাতীয় দলের হেড কোচ থমাস ডুলির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
আসিয়ান কাপ নিয়ে থমাস ডুলি বেশ আশাবাদী। তিনি মনে করেন, প্রতিবেশী শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেল...