মাইক্রোফোনের সামনে মাথা উঁচু রেখে দাঁড়ালেন, কিন্তু নিজের জন্য ছিল কেবল কঠোর সমালোচনা। স্পেনের বিপক্ষে উরুগুয়ের পরাজয় ও বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর বেশ অনুতপ্ত দেখা গিয়েছে ফার্নান্দো মুসলেরাকে। যে গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিল, তার বড় অংশীদার ছিলেন তিনি নিজেই। সংবাদ সম্মেলনে ম্যাচের ভুল নিয়ে মুসলেরা হতাশা ব্যক্ত করেন, ‘আমি কখনো পালিয়ে বাঁচার মানুষ নই, সবসময় সরাসরি মোকাবিলা করি। সকল উরুগুয়েবাসীর সঙ্গে কথা বলার এটাই আমার সবচেয়ে কাছের পথ। এত পরিশ্রম করার পরেও এই খেলা আমাকে এতটা কষ্ট...