চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ মুক্তির পর আলোচনায় এসেছে ফাতেমা তুজ জোহরা ইভার অভিনীত ‘হালিমা’ চরিত্রটি। পর্দায় তাঁর উপস্থিতি অল্প হলেও গল্পের আবেগ ও চরিত্রগুলোর সম্পর্কের জটিলতা ফুটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।কাজী আসাদ পরিচালিত চলচ্চিত্রটিতে হালিমা কুরবানের প্রাক্তন প্রেমিকা। বর্তমানে অন্যের স্ত্রী হলেও তাঁর ভেতরে রয়ে গেছে অপূর্ণ ভালোবাসার বেদনা। কুরবানকে অন্য এক তরুণীর সঙ্গে দেখে তাঁর ক্ষোভ, অভিমান ও আবেগ বাস্তবসম্মতভাবে তুলে ধরেছেন ইভা। চোখের ভাষা, সংলাপ ও সংযত অভিনয়ে চরিত্রটি দ...