দেশের আকাশে দেখা গেছে আরবি রবিউস সানি মাসের চাঁদ। সে হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর উদযাপিত হবে পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহম। দিনটি হলো বড় পীর হজরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর মৃত্যুদিবস।গতকাল শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দিবসটি পালনের এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত...