‘সাইয়ারা’ সিনেমার তুমুল সাফল্যের পর একদম নতুন রূপে পর্দায় ফিরছেন বলিউডের উদীয়মান তারকা অনীত পাড্ডা। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ প্রকাশ্যে এলো তাদের বহুল প্রতীক্ষিত কোর্টরুম ড্রামা ‘হুঙ্কার: দ্য রোয়ার’-এর আনুষ্ঠানিক ঘোষণা ও ফার্স্ট লুক। ১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটির টিজার।প্রকাশিত ফার্স্ট লুকে অনীত পাড্ডার চোখে গভীর বেদনা ও ক্ষোভ দেখা গেছে, যেখানে ফুটে উঠেছে এক তীব্র প্রতিবাদী রূপ। সিনেমায় তিনি ভণ্ড ধর্মী...