বলিউডের
চাকচিক্যের আড়ালে অভিনয়শিল্পীদের নানা সীমাবদ্ধতা, আর্থিক
চাপ ও কাজের অনিশ্চয়তা
নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী
ফাতিমা সানা শেখ। হিন্দুস্থান
টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি
জানালেন, অনেক সময় শিল্পীদের
এমন কাজও বেছে নিতে
হয়, যা তারা আদতে
করতে চান না। এর
পেছনে অর্থনৈতিক চাপ এবং কাজের
সীমিত সুযোগ বড় কারণ বলে
মনে করেন তিনি।
ফাতিমার
ভাষায়, ‘আমরা কেউই ধনী
পরিবার থেকে আসিনি।’ তার
মতে, অভিনয়শিল্পীদের সামনে সুযোগের সংখ্যা এমনিতেই সীমিত। ফলে হাতে যে
কাজগুলো আসে, সেগুলোর ম...