বাংলাদেশে শিক্ষার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান সামর্থ্য ও চ্যালেঞ্জগুলো মূল্যায়নের জন্য জাতিসংঘের ‘শিক্ষার অধিকার’ বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।এই সফরে তিনি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ইউনিয়ন, ছাত্র সংগঠন, শিক্ষাবিদ এবং শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।শুক্রবার প্রকাশিত এক মিডিয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞ...