ফরিদপুর সরকারি শিশু পরিবারে থাকে কিশোরী (১৪)। পড়ে ষষ্ঠ শ্রেণিতে। স্কুলে আসা-যাওয়ার পথে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে তাকে ফাঁদে ফেলেন স্থানীয় ওয়াহিদ শেখ (৫৪)। একাধিকবার ধর্ষণের শিকার হয় কিশোরী। বিষয়টি গোপনই ছিল। বেরিয়ে এলো যখন, তখন ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। আর পুরো ঘটনাটি ঘটে সরকারি শিশু পরিবারের দায়িত্বশীলদের অগোচরে।এ ঘটনায় সম্প্রতি কোতোয়ালি থানায় মামলা করেছে প্রতিষ্ঠানটি। দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন প্রতিষ্ঠানের পাঁচ কর্মচারী। তাদের আগারগাঁও সদর কার্যালয়ে সংযুক্ত করেছে সমাজসেব...