পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ যাতে হাসপাতালের পরিবেশ নষ্ট না করতে পারে সেটা দেখতে হবে। এক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় আজ শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।এদিন দুপুর ১২টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।তার ভাষ্য, এবারের বাজেট স্বাস্থ্যখাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট। বর্তমান এই ভঙ্গুর...