শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাবে আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। ফান্ডটির ছয় মাসের গড় বাজারদর ন্যায্যমূল্যে নির্ধারিত নিট সম্পদমূল্যের (এনএভি) চেয়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশ কম থাকলেও ইউনিটধারীদের সভা না ডাকায় এই আপত্তি জানিয়েছেন নিরীক্ষক।
আর্থিক হিসাব নিরীক্ষা করে এই মতামত দিয়েছেন এম জে আবেদিন অ্যান্ড কোং-এর অংশীদার হারুন মাহমুদ। প্রতিবেদনে বলা হয়েছে, ফান্ডটির ছয় মাসের গড় লেনদেনমূল্য ছিল ৪ টাকা। এ দর এনএভির চেয়ে ৫৪ দশমিক ৭৫ শত...