আইনের ফাঁক নয়, সরাসরি আইন ভেঙেই চলে লুটপাট। জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা— সবাই যখন এক সুতোয় গাঁথেন দুর্নীতির জাল, তখন রাষ্ট্রের খাতায় জমে শুধু লোকসানের খতিয়ান। শুল্কমুক্ত সুবিধায় কেনা গাড়ি নিয়ে ঘটেছে তেমনই বড় এক জালিয়াতি। যেখানে ক্ষমতার দাপট আর ঘুষের বিনিময়ে গায়েব হয়েছে সরকারের কয়েক কোটি টাকার রাজস্ব।
টয়োটা ল্যান্ড ক্রুজার ভিএক্স-আর ২০২০ মডেলের (ডিজেলচালিত) একটি গাড়ির বাজারদর প্রায় পাঁচ কোটি টাকা। আগে শুল্কমুক্ত কোটায় সংসদ সদস্যরা (এমপি) মাত্র দেড় কোটি টাকায় সুযোগ পেতেন...