বিনিয়োগকারীদের পাওনা
অর্থ পরিশোধ ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের
কোনো ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
কমিশন (বিএসইসি)। কোম্পানিটির নতুন পরিকল্পনাকেও আগের পরিকল্পনার পুনরাবৃত্তি ও অসন্তোষজনক
বলে মনে করেছে কমিশন। এবার শুধু পরিকল্পনা দাখিল নয়, বাস্তবে বিনিয়োগকারীদের পাওনা
পরিশোধের পরই পরবর্তী পরিকল্পনা বিবেচনার বার্তা দিয়েছে সংস্থাটি।
বিনিয়োগকারীদের অর্থ
ফেরত নিশ্চিত করতেই ক্রেস্ট সিকিউরিটিজসহ বিভিন্ন ঝুঁকিপ...