বাংলাদেশে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা হাজারো মানুষের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে
যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্ত। ব্রিটিশ অর্থায়নে সুন্দরবনসংলগ্ন
এলাকায় চলমান একটি গুরুত্বপূর্ণ জলবায়ু অভিযোজন প্রকল্প নির্ধারিত সময়ের দুই বছর
আগেই বন্ধ হতে যাচ্ছে। ফলে সৌরবিদ্যুৎ, জলবায়ু সহনশীল কৃষি, ঘূর্ণিঝড়ের আগাম
সতর্কতা ও জীবিকা সহায়তার মতো কার্যক্রম থেকে বঞ্চিত হতে পারেন হাজারো মানুষ। একই
সঙ্গে হঠাৎ অর্থায়ন কমে যাওয়ায় জলবায়ু সংকটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর
দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে তৈরি...