গ্যাস সরবরাহ বন্ধের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।এতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্...