চট্টগ্রামের পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।আজ সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি দেখতে পান। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ পটিয়া থানায় মামলা করেন।লাকী রানী দাশের ভাষ্য, ‘গতকাল (রবিবার) বিকাল ৫টার দিকে আমরা স্কুল তালাবদ্ধ করে চলে যাই। আজ সকাল সাড়ে ৭টায় স্কুলে আসেন অফিস সহকারী সুবল পুরোহিত। তিনি স্কুলের অফিস কক্ষের দরজা খোলা দেখতে পান। খবর পেয়ে আমরা গিয়ে দেখি অফিস কক্ষের ভেতরে আলমারি ভাঙা অবস্থায় আছে।’
আরও প...