ফরিদপুরের মধুখালীতে এইচএসসি প্রাক্-নির্বাচনী পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চেয়ে অদ্ভুত আবেদন লিখেছেন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। একই খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দ লেখার পাশাপাশি শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন তিনি।ওই শিক্ষার্থীর নাম ফয়সাল আলী। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে। তিনি উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।জানা গেছে, ইসলামি ইতিহাস পরীক্ষার খাতায় ফয়সাল লিখেছেন, ‘মানুষ কী চ...