মর্যাদাপূর্ণ ‘ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬’-এ টানা চতুর্থবারের মতো ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালাকে ব্যাংকিং কৌশল, পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও অর্থায়ন সিদ্ধান্তে সফলভাবে অন্তর্ভুক্ত করার স্বীকৃতি হিসেবে ব্যাংকটি এই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।ব্যাংকিং ও আর্থিক খাতে অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক পুরস্কারটি মূলত টেকসই অর্থায়ন, দায়িত্বশীল সুশাসন ও সামাজিক প্রভাব সৃষ্টিতে নেতৃত্বদানকার...