প্রাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সম্প্রসারণের লক্ষ্যে জমি ক্রয়ের উদ্যোগের অংশ হিসেবে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন সংলগ্ন, হেমায়েতপুর সিঙ্গাইর রোডের পাশে অবস্থিত সম্ভাব্য জমি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা।আজ মঙ্গলবার তারা পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, সিআইপি এবং বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ আলহাজ্ব তোফাজ্জল হোসেন, আছিয়া জামান (রিতা জামান), ন...