ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে গঙ্গা ব্যারাজের কাছে নত্থুপুরওয়া গ্রামের একটি মাঠে প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এতে প্রশিক্ষক পাইলট ও প্রশিক্ষণরত পাইলটের মৃত্যু হয়।প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি দুই ইঞ্জিনের চার আসনের প্রশিক্ষণ বিমান। প্রশিক্ষণ উড্ডয়নের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গা ব্যারাজসংলগ্ন খোলা মাঠে আছড়ে পড়ে এটি। এতে বিমানের কাঠামো দুমড়ে-মুচড়ে যায় এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁ...