শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর গত চার মাসে ১৩৬ শতাংশ বেড়েছে। তবে এ দর বৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক বা মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) না থাকায় বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। এ অবস্থায় শেয়ারটির দাম ও লেনদেনের কারণ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮ টাকা ৭০ পয়সা। যা ৭ জুলাই বেড়ে দাঁড়ায় ৬৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে ৩৮ টাকা...