দেশের নির্বাচনী রাজনীতির উত্তাপ এখন আর দেশের সীমানায় আটকে
নেই। ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা লাখো বাংলাদেশি ভোটারকে ঘিরেও শুরু হয়েছে আগাম
রাজনৈতিক প্রস্তুতি। ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপের প্রবাসী ভোটের
মাঠে সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে জামায়াত ও তাদের জোটসঙ্গী এনসিপি। একদিকে
তরুণ প্রজন্মকে টার্গেট করে নতুন রাজনৈতিক সংগঠন গড়ে তুলছে এনসিপি, অন্যদিকে সামাজিক
সংগঠন ও বিভিন্ন কমিউনিটি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ ধরে রাখছে
জামায়াত।
এর বিপরীতে...