চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটন ট্রেন প্রবাল এক্সপ্রেসে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে চলন্ত ট্রেনে ফ্যান ও বাতি বন্ধ থাকায় তীব্র গরমে দুর্ভোগে পড়েন যাত্রীরা।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে নির্ধারিত সময়ের প্রায় ৫০ মিনিট দেরিতে ছাড়ে।রেলওয়ে সূত্রে জানা যায়, প্রবাল এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার বেলা ৩টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ৫০ মিনিট দেরিতে বিকেল ৪টায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছানোর...