দেড় দশকের শাসন-শোষণের পর ক্ষতবিক্ষত বাংলাদেশকে পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকন্সট্রাকশন’ বা ‘থ্রি-আর’ কৌশল নিয়েছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উন্নয়নের ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, রাষ্ট্র সংস্কার, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, জলবায়ু পর...