বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাপানের উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে। আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার জাপানি বেসরকারি বিনিয়োগ ও দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।তিনি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দুই দেশের যৌথ বিবৃতিতে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো, জ্...