নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। বর্ণবাদবিরোধী সংগ্রামের অন্যতম নেতা। দেশের মানুষের কাছে পেয়েছেন অঘোষিত জাতির পিতার মর্যাদা। বিয়ে করেছেন মোট তিনবার। এত পরিচয়ের আরও একটি পরিচয় আছে তার। কুস্তিগির। ব্যাপকভাবে পছন্দ করতেন এ খেলা। হার-জিতের জন্য নয়, খেলার পেছনের বিজ্ঞানের জন্য।