বাংলাদেশের রাজনীতির দীর্ঘ পথচলায় কিছু দল শুধু নির্বাচনের মাঠে সীমাবদ্ধ থাকেনি, তারা নিজেদের একটি রাজনৈতিক শক্তি ও ধারার পরিচায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তেমনই একটি নাম। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করা দলটি আজ প্রতিষ্ঠার ৪৮ বছর উদযাপন করছে। শুরুর সময়ে দলটির সামনে ছিল একদিকে রাজনৈতিক অস্থিরতা ও বিভক্তির বাস্তবতা, অন্যদিকে একটি কার্যকর বহুদলীয় রাজনৈতিক পরিসরের প্রয়োজন। সেই শূন্যতার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনৈতিক কাঠামো দাঁড় করানোর উদ্যোগ...