সৌদি আরবের সামরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করেছে দেশটির রাজকীয় কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাজকীয় আদেশে লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জয়েন্ট ফোর্সেসের কমান্ডার নিযুক্ত করা হয়েছে।সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার জারি করা রাজকীয় আদেশে এ নিয়োগের ঘোষণা আসে।নতুন সিদ্ধ...