প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বললেন, কোটা সংস্কার আন্দোলন থেকেই পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত। সেটি ২০২৪ সালের গণআন্দোলনে রূপ নেওয়ায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে।তিনি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও জনগণের ভূমিকার কথা উল্লেখ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।আজ শুক্রবার বিকালে দুমকির রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, শিক্ষকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেছেন।তিনি যোগ...