বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি। বিএনপি সরকার সবসময় দুর্গাপূজার আয়োজনের ওপর নজর রাখছে এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সবচেয়ে ব...