দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ভাতার সুবর্ণ নাগরিক কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে মামলার প্রধান আসামি সৈয়দা তামিমা খাতুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তর্পণ ঘাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামি শওকত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, বাদী সাহাবুর রহমানের শারীরিক প্রতিবন্ধী বাবা লুৎফর রহমানের প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও ভাতার সুবর্ণ কার্ড করে দেওয়ার আশ্বাস দেন অভিযুক্ত ব্যক্তিরা। এজন্য চিকিৎসকের স্বাক্ষরযুক্ত প্রয়োজনীয় কাগজপত্...