কিছু
কিছু নীরবতা শব্দের চেয়েও উচ্চকণ্ঠ। সেগুলো কানে শোনা যায়
না, চোখে ধরা পড়ে;
ভাষায় ধরা দেয় না,
অনুভূতিতে প্রতিধ্বনিত হয়। ফারিনা সামহি
নেথীর প্রথম একক শিল্পপ্রদর্শনী ‘সাইলেন্ট
এক্সপ্রেশনস’ সেই নীরবতারই এক
দৃশ্যমান অভিধান, যেখানে প্রতিটি তুলির আঁচড়, প্রতিটি রঙ এবং প্রতিটি
প্রতীক এমন এক ভাষা
নির্মাণ করে, যার জন্য
শব্দের প্রয়োজন পড়ে না।
কোথাও
মাছ, কোথাও নারী, কোথাও পাখি, কোথাও আবার জ্যামিতিক ভাঙনের
ভেতর থেকে উঠে আসা
মুখাবয়ব। চারদিকে উজ্জ্বল রঙের বিস্তার, অথচ
প্রদর্শনীর নাম ‘সাইলেন্ট...