ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলায় ধানখেতে পাওয়া গেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির প্রচারসংবলিত একঝাঁক বেলুন ও ব্যানার। জেলার নারায়ণপুর থানার অন্তর্গত লেটেকুজান গ্রামের একটি ধানখেতে পাওয়া প্রচারসামগ্রী ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।স্থানীয় সূত্র জানায়, সকালে মাঠে গরু চরাতে গিয়ে এক বালক প্রথম দেখতে পায়। পরে সেগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে বেলুন ও এর সঙ্গে লাগানো ব্যানারটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। এরপরই বিষয়টি জানাজানি হয় গ্রামে।বেলুনের সঙ্গে লাগানো ফ্লেক্স ব্যানারে বাংল...