অনেক
কিছু হওয়ার সুযোগ থাকলেও শুধু নাচেই মনোনিবেশ
করেছেন। নৃত্যে অনন্য অবদানের জন্য একুশে পদকও
পেয়েছেন। প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপার মুখোমুখি
হয়েছেন ওমর শাহেদ।
নাচে
আপনার শুরু কীভাবে হলো?
একদম
ছোটবেলায় নাচ তো না
বুঝেই করেছি। শিল্পকলার নানা মাধ্যমে আমার
বড় ভাইবোনদের অনেক বেশি আগ্রহ
ছিল। সবাই কিছু না
কিছু করত। তারাই আমাকে
নাচ শিখতে তখনকার কিশোরগঞ্জ আর্টস কাউন্সিলে ভর্তি করল। নাচ তখন
আমার আনন্দ ছিল। মনে যে
অসম্ভব ক্ষুধা, সেটি ততটা তৈরি
হয়নি। কিন্তু নাচ জীবনের অংশ...