রাশিয়ার ক্রমবর্ধমান বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র হাতে পেতে ‘কয়েক বছর’ লেগে যেতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য ২১০ কোটি ডলার। ইউক্রেনের ইউরোপীয় মিত্র ও কানাডা এ অর্থ দেবে।পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদান এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউক্রেন সহায়ত...