ওপেনএআই
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি-৬
বা অ্যাস্ট্রার ভিডিও প্রকাশ করেছে। প্রযুক্তিবিশ্বে এরই মধ্যে শুরু
হয়েছে এজিআই-ঝড়। কী সেই
প্রযুক্তি, ভবিষ্যৎই বা কী? লিখেছেন
ইমরানুর রহমান
কৃত্রিম
বুদ্ধিমত্তা কি একদিন মানুষের
মতো করে নতুন কিছু
শিখতে, বুঝতে ও সিদ্ধান্ত নিতে
পারবে? এমন প্রশ্ন এখন
প্রাসঙ্গিক হয়ে উঠছে। সাম্প্রতিক
সময়ে এআই মডেলগুলোর দ্রুত
উন্নতি, বিশেষ করে মানুষের ভাষা
বোঝা, ছবি ও ভিডিও
বিশ্লেষণ, কোড লেখা, ওয়েব
ব্রাউজ করা এবং কম্পিউটারে
নানা কাজ করার সক্ষমতা—
নতুন করে স...