জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান।আজ মঙ্গলবার দুপুরে নিজেদের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র পোস্ট করেছেন তারা।পদত্যাগপত্রে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ইবনে হাসান জানান, ২০২২ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করছেন তিনি। এখন ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় পদত্যাগ করছেন তিনি।
আরও পড়ুন...