ন্যায্য মূল্যে পোল্ট্রি সরবরাহ নিশ্চিতে এ খাতের উৎপাদন খরচ কমানোর ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকায় পিটিআই ভবনে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।মন্ত্রী বললেন, ‘খামারিরা যাতে কম খরচে পোল্ট্রি উৎপাদন করতে পারেন, সেজন্য ফিডসহ অন্যান্য উৎপাদন উপকরণের ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে। উৎপাদন খরচ কমানো গেলে খামারি ও ভোক্তা উভয়েই উপকৃত হবেন।’সভায় গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে পোল্ট্রি শিল্প ও...