পরামর্শ দিচ্ছেন এআইইউবির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মোহাম্মাদ আলী
সাফল্য ও অবদানের হিসেব: বেতন বৃদ্ধির আলাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য প্রমাণ বা তথ্য প্রস্তুত রাখা। বিগত এক বা দুই বছরে প্রতিষ্ঠানের জন্য কী ধরনের বাড়তি দায়িত্ব আপনি পালন করেছেন, নতুন কোনো প্রকল্প সফলভাবে শেষ করেছেন কি না, কিংবা আপনার কাজে প্রতিষ্ঠানের আয় ও কর্মদক্ষতা কতটা বেড়েছে— তার একটি পরিষ্কার খতিয়ান তৈরি করা ভালো।
সঠিক সময় বাছাই: প্রতিষ্ঠানের আর্থিক সংকটের সময়, বাজেট চূড়ান্ত হওয়ার পর কি...