পেন গান। দেখতে কলমের মতো ছোট্ট একটি আগ্নেয়াস্ত্র। তবে প্রাণঘাতি। আমেরিকায় তৈরি হয় এ অস্ত্র। দেশে বিভিন্নসময় আমেরিকান পেন গান উদ্ধার হয়েছে। তবে এবার চট্টগ্রামে পুলিশের অভিযানে পাওয়া গেছে দেশে তৈরি করা পেন গান।অস্ত্র কেনা-বেচার একটি চক্রকে গ্রেপ্তার করতে নেমে চট্টগ্রামের হাটহাজারীতে মিলেছে একটি পেন গানসহ আরও বিভিন্ন আগ্নেয়াস্ত্র।পুলিশ জানিয়েছে, একটি সিএনজি অটোরিকশার ওয়ার্কশপে তৈরি হচ্ছিল এসব অস্ত্রশস্ত্র। দেশে পেন গান তৈরি হচ্ছে দেখে বিস্মিত খোদ পুলিশও।চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলি...