নেত্রকোনার পূর্বধলায় বড়রিয়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এডহক কমিটির সভাপতি মো. মিজানুর রহমান ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক ওরফে বেলালের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ।গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের বড়রিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় ব...