গোপাল চন্দ্র দেবনাথকে
সভাপতি, শুভাশীষ কুমার বিশ্বাস সাধনকে সাধারণ সম্পাদক এবং সাগর হালদারকে
কোষাধ্যক্ষ করে গঠন করা হয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটির নতুন নির্বাহী কমিটি।
শনিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক
সম্মেলনে আগামী দুই বছরের জন্য ৯১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচিত হয়।
বিদায়ী কমিটির সভাপতি
জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালের
সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন, বিচার ও...