কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুটি লেগুনায় আগুন দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।মামলার অন্য আসামিরা হলেন- মীর সোহেল আলী মীরু, মোহাম্মদ হাসান (২৯), মো. সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, আলতাফ সরদার (৫০), উ...