জাতিসংঘের সদর
দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিটে (ইউএন-কপস)
অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের
নেতৃত্ব দেবেন তিনি।
স্বরাষ্ট্র
মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনের উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন
স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভাবন...