কক্সবাজারে দুই মাস বয়সী এক ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা রোমানা আক্তারকে (২৩) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ৬টার দিকে রামুর রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের ছেলে। শিশুটির বাবার বাড়ি রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ায় হলেও ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়ি চৌকিদারপাড়ায় ছিল। পুলিশ জানায়, সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন রোমানা আক্তার। কিছুক্ষণ পর...