চাকরি হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন পুলক
চ্যাটার্জী, তার মধ্যে বেছে নেন আত্মহননের পথ। তার এমন মৃত্যু মফস্বল সাংবাদিকদের
যাতনার দিকটি মেলে ধরছে বলে মনে করছেন সহকর্মীরা।
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক, সমকালের সাবেক ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ গতকাল শুক্রবার রাতে উদ্ধার করা হয় সমকালের বরিশাল অফিস থেকে।
এসময় তার পকেটে পাওয়া যায় পাঁচটি সুইসাইড নোট,
যেগুলোতে চাকরি হারানোর পাশাপাশি প্রতিষ্ঠানের কাছে পাওনা না পাওয়ার খেদের প্রকাশ
ছিল।
পুলকের ছোট ভাই দীপক চ্যাটার্জী বলছিলেন, ‘দাদা সমকাল
থে...