এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ২১ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরো ২১ জন।আজ সোমবার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান জসিম উদ্দীন।বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণের জন্য ১২ হাজার ২৯৩ শিক্ষার্থী মোট ৫৩ হাজার ৪০৯টি আবেদন করেন। এর মধ্যে ২১ জন ফেল থেকে পাস করেছেন, ২১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ৫২০ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর।
আরও পড়ুন...