দেশের পোশাক খাত ব্যাংকঋণ খরায় ভুগছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক
এ খাতে ঋণ সরবরাহ বাড়াতে একের পর এক নীতিগত ছাড় অব্যাহত রেখেছে। এমনকি যৌক্তিক কারণে
ক্ষতিগ্রস্ত, বন্ধ, রুগ্ণ এবং আংশিক চালু শিল্পপ্রতিষ্ঠান আবার উৎপাদনে ফিরিয়ে আনতে
নতুন করে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
পাশাপাশি বিশেষ নীতি সহায়তার নামে মাত্র ১ শতাংশ পরিশোধে দুই বছর গ্রেস পিরিয়ডসহ ঋণ
পুনঃতফসিলের বিশেষ সুযোগ রাখা হয়েছে। রপ্তানিমুখী শিল্পের জন্য রপ্তানি উন্নয়ন তহবিলে
(ইডিএফ) ঋণ পরিশোধে...